1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়া বিদ্যুতায়িত আখক্ষেতে কিশোরের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নের ফরাজীপাড়ায় জমির আখ চুরি রোধের জন্য আখক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে রাখা হয়। কিন্তু সেই ফাঁদে পড়ে ১৪ বছর বয়সী কিশোর শাহিনের মৃত্যু ঘটে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে আখক্ষেত থেকে কিশোর শাহিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের পরিবারিক জটিলতা ছিল। তার বাবা জহিরুল ইসলামের সাথে শিল্পি বেগমের কয়েক বছর আগে ডিভোর্স হয়ে যাওয়ায় সে তার মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো।গতকাল রাতে আখ চুরির উদ্দেশ্যে ওই জমিতে গেলে বিদ্যুতায়িত ফাঁদে পড়ে তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক ধারনা।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ জানান, জমির মালিক সহোদর মিন্টু ও সেন্টু পলাতক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।হোসেন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার কিরন সর্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, “জমির আখ রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পড়ে কিশোরের মৃত্যু গ্রহণযোগ্য নয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓