1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সাংবাদিক পরিবারের যাতায়াত পথ আটকে দিলো প্রতিপক্ষরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

‎ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় বসতবাড়িতে প্রবেশের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।‎অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণকাঠি দত্তবাড়ি সড়কের বাসিন্দা মো. আরিফুর রহমান (৩৪) রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঝালকাঠি থানায় হাজির হয়ে প্রতিবেশী জাকির হোসেন (৫৪) ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিবাদীরা তার নির্মাণাধীন ভবনের মালামাল চুরি করে আসছিল। সিসিটিভি ফুটেজ দেখানোর পর থেকেই তাদের সঙ্গে বিরোধ শুরু হয়। ওই বিরোধের জের ধরে বিবাদীরা তাকে ও তার পরিবারকে একাধিকবার খুন–জখমের হুমকি দিয়েছে।অভিযোগে আরও বলা হয়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে জাকির হোসেন ও নাজমা বেগম রাস্তার উপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেন। বাদী বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় বাদী ও তার পরিবারকে মারধরের জন্য উদ্যত হন। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, আমরা কোনো অবৈধভাবে রাস্তা দখল করিনি। ওই জায়গা আমাদের পারিবারিক সম্পত্তি। জমি নিয়ে ভুল বোঝাবুঝির জের ধরেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে শালিস বসিয়ে সমাধান করা যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓