1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

বর্ষসেরা লেখক অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের শামসুদ্দোহা

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সৃজনশীলতায় বৈচিত্র্য আনার লক্ষ্যে বাংলা সাহিত্য চর্চায় বিশেষ ভূমিকা রেখে চলেছে ‘ভিন্নমাত্রা প্রকাশনী’।প্রকাশনীটি নতুন ৫০টি নতুন বইয়ের প্রকাশনা উৎসব, ‘লেখক-পাঠক-প্রকাশক সেতুবন্ধন’ শীর্ষক আলোচনা সভা এবং ‘বর্ষসেরা লেখক অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করে। এতে ‘বর্ষসেরা লেখক অ্যাওয়ার্ড লাভ করেন পিরোজপুরের কৃতি লেখক মোহাম্মদ শামসুদ্দোহা। সাহিত্য অঙ্গনে অব্যাহত অবদান ও সৃজনশীল লেখনীর জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকার ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।বিশিষ্ট কবি, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপিকা আঙ্গুরা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। প্রধান আলোচকের ভূমিকা পালন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং নজরুল চর্চা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ দীদার বন্ধু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পরশমণি ল্যাবরেটরি স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক, গীতিকার,সঙ্গীতশিল্পী, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓