1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত লোক অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত লোকজন অন্তর্ভুক্ত হওয়ার দাবি করেছেন স্থানীয় বিএনপি’র একটি অংশ। কমিটি থেকে আ.লীগ সমর্থিত লোকজন বাদ দিয়ে নতুন কমিটি করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কের বাইশকুড়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।এ সময় ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম হাওলাদার এর সভাপতিতে বক্তব্য, রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন মাতুব্বর, সাবেক যুবদল নেতা মোঃ আল-আমিন মোল্লা, টিকিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল সদস্য নাজমুল আহসান নাসির, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাব্বির রহমান প্রমুখ।বক্তারা জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে এ কমিটি ত্যাগীদের সমন্বয়ে পুনর্গঠন না করলে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে নালিশ দেয়ার ঘোষণা করেন।এ ব্যাপারে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শামীম মিয়া মৃধা বলেন, এটা সম্পূর্ণ জেলা কমিটির ইখতিয়ার। এখানে আমার কোন বক্তব্য নেই।আশা করছি জেলা কমিটি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓