1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লীন, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন।এসময় জেলার ৭টি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓