1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

গজারিয়া দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা দুটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গজারিয়া উপজেলায় দুটি স্থানে অভিযান চালায় তিতাস। এসময় মানাবে ওয়াটার পার্কের বিপরীত পাশে ও আনারপুরা এলাকার অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা দুটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করছে তিতাস। আজকের অভিযান বাউশিয়া ও আনারপুরা এলাকার দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আমরা ঘটনাস্থলে কাউকে পাইনি। কাউকে পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যেত। জমি মালিকের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি আমরা। তাদের পরিচয় জানা গেলে তাদের নামে মামলা হবে’।এবিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন,’ কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে যা সামনে আরো জোরদার করা হবে’।অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓