1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভান্ডারিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৮ জন শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান।মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।অনুষ্ঠানে অতিথিগণ বলেন, এই কৃতী শিক্ষার্থীরা আগামী দিনের দেশের কর্ণধার। তাদের এই কৃতিত্ব আমাদের গর্বিত করেছে। বর্তমান সময়ে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় আসক্তির কারণে শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের এর পক্ষ থেকে উপজেলার ৫৮ জন জিপিএ -৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও উৎসাহমূলক উপহারসামগ্রী তুলে দেন। এসময় কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓