1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

মুন্সীগঞ্জে নৌংরা পরিবেশে মিষ্টি তৈরী করায় ১৭ হাজার টাকা জড়িমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানে আল মুসলিম সুইট্স নামের মিষ্টির দোকানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক আজিজুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মিষ্টি প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।এছাড়াও হাসাড়া সুইটমিট দোকানে একই অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার কৃষ্ণ গোপকে সাত হাজার টাকা জরিমানা করা হয় এবং একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মিষ্টি প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓