1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ‘মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম এবং শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা, নাতে রসূল, হামদ্, সীরাত সহ ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠান গুলো।জেলার সকল সরকারি, বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে আলোচনা, পুরষ্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া এ উপলক্ষে জেলার সকল সরকারী, বেসরকারী, আধা-সরকারী এবং স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓