1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

‎পিরোজপুরে সদর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত ‎

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

‎পিরোজপুর প্রতিনিধি:

‎পিরোজপুর সদর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া জটিলতা নিরসনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন ইদগাহ ময়দান এলাকার এ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ-এর চেম্বারে আমরা জাতীয়তাবাদী পরিবার এর ব্যানারে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিজাউল হক রিয়াজ, সাবেক সদস্য সৈয়দ আসিক আহম্মেদ, কমল একাডেমী কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মাইনুল আহসান মুন্না, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড সদস্য রিয়াজুল হক, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শামসুল হক মল্লিক, জেলা কৃষক দলের সাবেক সভাপতি কামাল উদ্দিন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহনেওয়াজ সুমনসহ আরও অনেকে।সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে যেসব মতবিরোধ তৈরি হয়েছে তা দলীয় ঐক্যের মাধ্যমে সমাধান করা জরুরি। এ বিষয়কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে নেতিবাচক প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।নেতারা আরও বলেন, দলের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সকল স্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও তা যেন গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে না ছড়ায় এমন মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।‎সভা শেষে ঐক্যবদ্ধ বিএনপির প্রয়োজনে সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓