1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে সাফা ডিগ্রী কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে ২ নং ধানিসাফা ইউনিয়নের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসাইন ফরিদ,অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র কর্তৃক পিরোজপুর-৩ আসনের জন্য ঘোষিত সংসদ সদস্য প্রার্থী শরীফ মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, পিরোজপুর জেলা পেশাজীবী পরিষদের সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, মঠবাড়িয়া উপজেলা সেক্রেটারি আব্দুল কালাম আজাদ সহ বিভিন্ন ওয়ার্ডের ভোট কেন্দ্র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন ।পিরোজপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিল শরীফ দেশের জন্য যারা রক্ত জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জামায়াত ইসলামী এদেশের মানুষের সার্বিক কল্যাণে নিবেদিত হয়ে রাজনীতি করে আসছে। আমাকে সুযোগ দিলে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓