1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে ১২ বোতল বিদেশী মদসহ ৩ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৩ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন, পশ্চিম মুক্তারপুর এলাকার তামজীদ বেপারী (২৪), সেলিম মাতবর (২৯) ও মাহবুব হাছান (২৯)।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মুক্তারপুর সাকিনস্থ জনৈক হুমায়ন কবিরের চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত তামজীদ বেপারী ও সেলিম মাতবরকে তল্লাশিকালে ২ লিটার বিদেশী মদ ও তাদের দেয়া তথ্যমতে রাত আনুমানিক সোয়া ১টার দিকে অপর অভিযুক্ত মাহবুব হাছানের (২৯) বসতঘর এর ওয়ারড্রবের ভিতর একটি কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ১০ লিটার বিদেশী মদ জব্দ করা হয়।তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় এজাহার দায়ের এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓