1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গলাচিপা নদীভাঙ্গনরোধ  মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে গলাচিপা-পটুয়াখালী মহাসড়ক। রামনাবাদ নদীর স্রোতে ভাঙ্গন হতে রক্ষার দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় আমখোলা ইউনিয়নের রামনাবাদ কোলঘেঁষা ভাংরা গ্রাম নদীর তীরে জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অসহায় মানুষ এ কর্মসূচি পালন করেন।মানববন্ধন শেষে বক্তব্য রাখেন,গলাচিপা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. কামাল হাওলাদার, আমখোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. সোলায়মান মৃধা, শ্রমিক দলের আহবায়ক মো. জয়নাল মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা মো. আনিছুরর রহমান, যুগ্ম আহবায়ক জি, এম, সোহাগ, ছাত্র দল নেতা মো. হাবিবুর রহমান, কৃষক মো. নাছিম চৌকিদার প্রমুখ। বক্তরা বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগী এই সড়ক ব্যবহার করেন। এটি গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনাসহ তিন উপজেলার আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষকে পটুয়াখালী জেলা শহরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেলে জনজীবনে নেমে আসবে চরম ভোগান্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓