1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর

গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে শোক  

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার গলাচিপা প্রতিনিধি এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় (৫৬) আর নেই। তিনি শুক্রবার রাত ১১ টায় চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা নেওয়ার পথে মাদারিপুর হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সমিত কুমার দত্ত মলয় দীর্ঘদিন সাংবাদিকতা ও শিক্ষকতার সঙ্গে জড়িত থেকে গলাচিপার সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে প্রেসক্লাব, শিক্ষক সমাজ,সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় মরদেহ তার নিজ গ্রামের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্খীদের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।তার মৃত্যুতে গলাচিপা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓