1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

পিরোজপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন, পিরোজপুর সদর উপজেলা ও পৌরসভার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে পিরোজপুর পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এক সমাবেশে মিলিত হয়। পরে পিরোজপুর সদর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ মিরাজ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর জেলা সভাপতি আবদুল কুদ্দুস শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ, জেলা নেতৃত্ববৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, জাকের পার্টি ইসলামের শান্তি, মানবতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓