1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিকআপ ভ্যান দূর্ঘটনায় কাউখালীর বেকুটিয়া সেতুর রেলিং ক্ষতিগ্রস্থ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর ৮ম চীন বাংলাদেশ মৈত্রী (বেকুটিয়া) সেতুতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়।এতে সেতুর রেলিং এর ব্যাপক ক্ষতি হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর বেকুটিয়া অংশে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ভোরে বরিশাল থেকে একটি খালি পিকআপ পিরোজপুর যাবার পথে ৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতুর বেকুটিয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙ্গে সেতুর বাম পাশের রেলিংয়ে ধাক্কা খায়। এতে সেতুর প্রায় ৫০ফুট রেলিং ভেংগে ব্যাপক ক্ষতি হয়েছে।খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ ও কাউখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সড়ক ও জনপথ বিভাগ তাৎক্ষণিক সেতুর রেলিং সাময়িক মেরামতের জন্য কাজ শুরু করেছে। এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কাউখালী উপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি, এম. রাজিমুল আলীম রাজু বলেন, ৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতুর রেলিং ভাঙ্গার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা তাৎক্ষণিক সেতুর ভেঙ্গে যাওয়া রেলিং সাময়িক মেরামতের জন্য কাজ শুরু করা হয়েছে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, ৮ম চীন বাংলাদেশ মৈত্রী ( বেকুটিয়া) সেতুতে পিক-আপ ভ্যান দূর্ঘটানায় সেতুর রেলিং ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓