1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ফটো সাংবাদিককে উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আহত-৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের দ্বন্দ্বে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক রাহিদ হোসেনকে (২৮) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর স্বজনদের ৩টি বসত ঘরে ভাংচুর চালানো হয়।এতে বাঁধা দিলে ঘটনাস্থলেই লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আরও বেশ কয়েকজনকে। আহতরা হলেন,রাহিদের মামা মো. রুহুল আমিন (৪৫) ও ছোট ভাই রাকিব হোসেন (২১)।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের পূর্ব রমজানবেগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত হলেন, সেলিম, স্বাধীন, রাজু ও সুচনাসহ ৩০-৪০ এ হামলা চালায়।পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ফটো সাংবাদিকসহ অন্যান্যদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী রুহুল আমিনের স্ত্রী পরকিয়ার ঘটনা পারিবারিক বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে পূর্ব বিরোধের দ্বন্দ্বে কথা কাটাকাটি দুইপক্ষের মধ্যে। এ সময় ঘটনাস্থলে উত্তেজিতদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে সাংবাদিকের উপর হামলা চালানো হয়।মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓