1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মোঃ বেল্লাল ফকির নামের এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। দন্ডপ্রাপ্ত বেল্লাল ফকির উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মোঃ আলতাফ ফকিরের ছেলে।অভিযান পরিচালনাকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, শুক্রবার দিবাগত-রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার সন্ধ্যা, কচা ও কালীগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় কচা নদীর বেকুটিয়া এলাকায় ইলিশ ধরার সময় মোঃ বেল্লাল ফকির নামে এক জেলেকে আটক করা হয়। পরে শনিবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতে ১৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓