1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

‎পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত ‎

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা, টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনা শিক্ষা সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগজনক। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓