1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজাপুরে স্বেচ্ছাসেবক ও যুবদল নেতার বিরুদ্ধে চাদাবাজি অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

রাজাপুরে মঠবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ও যুবদল নেতা রফিকুল ইসলাম এর বিরুদ্ধে বিএনপিপন্থী এক ব্যবসায়ির কাছ থেকে মোটা অংকের চাঁদা নেওয়া অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ১২ টার দিকে ব্যবসায়ী ওসমান উপজেলার বাঘড়ী বাজার থেকে ইজিবাইকে করে ব্যবসায়িক মালামাল নিয়ে ফেরার পথে বাঘড়ী ইউশা প্রেট্রোল পাম্পের কাছে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল ও তার সহযোগী যুবদল নেতা রফিকুল পথরোধ করে এবং নানারকম ভয়ভীতি দেখিয়ে মালামাল গাড়ি থেকে নামিয়ে নেয়।এ সময় তারা প্রথমে দেড়লাখ এবং পরে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।ওসমান তার প্রতিবেশীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে রুবেল ও রফিককে দিলে তাকে ছেড়ে দেওয়া হয় তবে তার এক কার্টুন স্টেশনারি মালামাল রেখে দেয় তারা।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বুধবার রাত আটটা দিকে বাঘড়ী এলাকায় বসে সালিশি বৈঠকের মাধ্যমে ভুক্তভোগী ব্যবসায়ীর মালামাল স্বেচ্ছাসেবক নেতার মাধ্যমে ফেরত দেওয়া হয়। তবে বিশ হাজার টাকার বিষয়ে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ জানতে বলে অভিযুক্ত যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা বলেন টাকা পোলাপান এর মাঝে ৫০০-১০০০ করে ভাগাভাগি হয়ে গেছে।ইতিমধ্যে ব্যবসায়ী ওসমান ও অভিযুক্তদের মুঠোফোনে চাঁদাবাজি কথোপকথন এর একটি রেকর্ড ভাইরাল হয়েছে।চাদাবাজি ও নির্যাতনের শিকার ওসমান রাজাপুর উপজেলার ঘিঘড়া গ্রামের আশ্রাফ আলী হাওলাদার এর ছেলে।এ ব্যাপারে মঠবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেমায়েত উদ্দীন মেম্বার বলেন, তারা ওইদিক বসে কি করে আমি কিছুই জানি না।তবে যদি চাঁদাবাজির অভিযোগ প্রমানিত হয় তবে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল হাওলাদার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হেসেন জানান এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓