1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় কেন্দ্রীয় যুবদল নেতা এ আর মামুন খানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ার (পিরোজপুর) প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ অক্টোবর) সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এ মতবিনিময় সভা করেন।পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এই যুবদল নেতা বলেন, আমি দলীয় এবং সকলের সমর্থন পেলে এবং নির্বাচিত হলে মঠবাড়িয়াকে সর্বপ্রথম বেকার মুক্ত এবং নারীদের স্বাবলম্বী করার অগ্রণের ভূমিকা পালন করবো।আমি আপনাদের এই জনপদের সন্তান আমি আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে এসেছি।বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এবং আমাকে যদি বিএনপি ধানের শীষে মনোনিত প্রার্থী করেন তাহলে আমি এই জনপদে উন্নয়নে কাজ করব। গত ১৭ বছরে মঠবাড়িয়া মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি মঠবাড়িয়া কোন নেতা মঠবাড়িয়ার মানুষদের কল্যাণে কাজ করেনি বরং তারা খাল দখল, ডিসিয়ার বানিজ্য,মাদক ব্যবসা করে। এ সময় তিনি মঠবাড়িয়ার সার্বিক সমস্যার কথা তুলে ধরে বলেন, পর্যায়ক্রমে আপনাদেরকে সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করব।এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা তাহসিন জামান রোমেল, শাহীন রেজা, আবু হানিফ হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓