1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে ধর্ষণ দেখে প্রতিবাদ করায় দাদী খুন, ধর্ষক আটক

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে নাতিন কে ধর্ষণের ঘটনা দেখে ফেলায় ও প্রতিবাদ করায় দাদীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ফুলপুর পৌরসভার ৯নংওয়াড আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন স্থানে সোমবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, ওই স্থানে ৪ বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আবুল রবি দাস নামে এক বখাটে। পরে বিষয়টি দেখে ফেলেন ভিকটিমের দাদী ফুলবালী রবিদাস এবং প্রতিবাদ করেন। এ দেখা ও প্রতিবাদ করাটাই কাল হলো তার জীবনে। তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ধর্ষক আবুল। পরে গুরুতর আহত দাদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতেই ফুলপুর সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিবুর রহমানের দিক নির্দেশনায় ও ওসি আব্দুল হাদির তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার সানাউল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভালুকার সিড স্টোর এলাকা থেকে ধর্ষক আবুলকে আটক করে ফুলপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের কন্যা রূপালী রানী রবিদাস ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত আবুলকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তাকে বুধবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓