1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধুর নাক বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিবেশী।সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় ওই নারী সহ পুত্র নাঈম খান (২৬), পুত্রবধু ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।আহত ওই নারীর পুত্রবধু প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার শাশুড়ি হেনারা বেগমকে হত্যার উদ্দেশ্যে তাদের প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই কন্যাদের নিয়ে ওই দিন সকালে পূর্ব থেকে ওৎ পেতে থেকে উপর্যপরি হামলা চালায়।এ সময় হেনারা বেগমের চিৎকারে ঘরে থাকা অন্যরা বের হলে তাদের উপরও হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবী তাদের উপর হামলা করা হয়েছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন।প্রতিবেশীরা বলেন, হামলাকারী হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। কেহ তার প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে তাকে অপমান করান। তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না।এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে পুশি পাঠানো হয়েছিলো। মামলা দিলে মামলা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓