1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

‎পিরোজপুরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‎

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

‎পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা স্টেডিয়াম চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়। দলের নেতাকর্মীদের রঙিন ব্যানার, ফেস্টুন ও জাতীয়তাবাদী স্লোগানে মুখরিত ছিল পুরো শহর। এসময় অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা ও জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন।পথসভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, সালমান জাকির, রিয়াজ সরদার, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানজির রশীদ বাপ্পিসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব।‎তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓