1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় মামলা, নিরীহ গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

ডাকাতির প্রস্তুতি কালে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে পাঁচ মামলার আসামি আলী হোসেন ডাকাত গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীকে মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলার পিরোজপুর-বরিশাল সড়কের চৌমাথা এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাও আবু হানিফ, আঞ্জুমান আক্তার, মো:জাকির মিয়া, মিজানুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ।এ সময় বক্তারা বলেন, চুরি, ডাকাতি, মাদক কারবারি ও ইয়াবা সহ অসংখ্য মামলার আসামি আলী হোসেন ডাকাত গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে প্রচার করে উদ্ধারকারী, চিকিৎসায় সহযোগিতাকারি ও সাধারণ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। যার প্রতিবাদে এলাকার শত শত নারী পুরুষ একত্রে এ মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। বক্তারা আরো বলেন এই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু মামলার মাধ্যমে নিরাপরাদ মানুষ যারা এই ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য গত ১৯ অক্টোবর পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ডাকাতির অভিযোগে মোঃ আলী হোসেন (৩৮) নামের এক যুবকক স্থানীয় মানুষের গণপিটুনিতে আহত হয়ে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যায় । এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓