1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

নেছারাবাদে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে চৈতি মণ্ডল (২০) নামে এক গৃহবধূ দুই মাথাওয়ালা শিশুর জন্ম দিয়েছেন। শিশুটি জন্মের চার ঘণ্টা পর মারা যায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জাহানআরা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। গৃহবধূ চৈতি মণ্ডল উপজেলার রোংগাকাঠি গ্রামের চিত্ত রঞ্জন মণ্ডলের মেয়ে এবং পটুয়াখালীর বাউফল উপজেলার লিমনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, চৈতির শারীরিক অবস্থা অবনতি হলে মঙ্গলবার বিকেলে প্রসূতি ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।পরে আলট্রাসোনোগ্রাম করে চিকিৎসক জানান, তার গর্ভে জমজ শিশু রয়েছে। সেজন্য কর্তব্যরত চিকিৎসক নরেশ চন্দ্র বড়ালের পরামর্শে সিজার করার সিদ্ধান্ত নেয়া হয়। বাচ্চা প্রসবের পরে তারা দেখতে পায় দুটি মাথা বিশিষ্ট পুত্র সন্তানের জন্ম হয়েছে। জন্মের পর মাত্র চার ঘণ্টা জীবিত ছিলেন ওই শিশুটি।
হাসপাতালের আবাসিক ডাক্তার নরেশ চন্দ্র বড়াল জানান, আল্ট্রাসোনোগ্রাম দেখে জমজ শিশু চিহ্নিত করে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের সময় তার দুইটি মাথা ছিল, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক একজনারী ছিল। ডাক্তারি ভাষায় এটাকে “পলিসেফালি” নামক একটি বিরল জন্মগত ত্রুটি। জন্মের পরে শিশুটি ৪ ঘন্টা জীবিত ছিল।
জাহানারা হাসপাতালের পরিচালক মো. রুহুল আমিন আকন জানান, মঙ্গলবার বিকেলে প্রসূতি মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত ৯ টার দিকে সিজারিয়ান এর মাধ্যমে শিশুটির জন্ম হলেও রাত ১টার দিকে সে মারা যায়। শিশুটি মারা গেলেও তার মা সুস্থ অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓