1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার ভিত্তিতে চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।গ্রেফতারকৃত চেয়ারম্যানের স্ত্রী মোছা. মমতাজ বেগম দাবি করেন, তার স্বামী নির্দোষ। তার নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেছেন বলেই হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, একটি মামলার ভিত্তিতে চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓