1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম এর উদ্যোগে প্রতিষ্ঠিত “নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট”-এর ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম তার নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।জানা গেছে, সুশিক্ষা বিস্তার ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইউএনও মো. জাহিদুল ইসলাম এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এলাকার সুশীল সমাজ, ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় ইতোমধ্যে প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও অবকাঠামোগত কাজ এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটি চালু হলে উপজেলার শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে এলাকাবাসীর আশা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন,নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট হবে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা আধুনিক ও নৈতিক শিক্ষা গ্রহণ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন নেছারাবাদ আইডিয়াল ইন্সটিটিউট এর ভর্তি ফর্ম আজ থেকে বিতরণ শুরু হয়েছে।ভর্তি ফর্ম বিতরণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓