1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

‎বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ‎

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: ‎

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সার্কিট হাউসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এবং জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমবায় অফিসার কামরুননেছা সিথী, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শরীফ মোখলেছুর রহমান এবং গৌরব বহুমুখী সমবায় সমিতি লি.-এর সভাপতি মাহতাব উদ্দিন রিপন প্রমুখ। ‎বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সমবায় খাতের ভূমিকা আরও সম্প্রসারিত করা জরুরি।অনুষ্ঠানের শেষে সমবায় খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫ জন সফল সমবায় সংগঠন ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।র‍্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓