1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

কাউখালীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারশত শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের দৃষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।রবিবার (২ নভেম্বর) উপজেলার এসবি সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন। এসময় এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল প্রমুখ। ফাউন্ডেশনের চেয়ারম্যান আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓