1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

ইন্দুরকানীতে সরকারি ভীম বিক্রির অভিযোগে আটক- ২

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি পুলের ভীম (বালি) বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি ভীম মোড়েলগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ আটক করে থানায় খবর দেয়। পরে এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মালামালসহ দুইজনকে থানায় নিয়ে আসে। আটকরা হলেন মোড়েলগঞ্জের ভাঙারী ব্যবসায়ী আতিয়ার শেখ ও ভ্যানচালক মো. সাজু। আতিয়ার দাবি করেন, চেয়ারম্যানের চাচাতো ভাই সোহেল হাওলাদারের মাধ্যমে কেজিপ্রতি ৩৬ টাকায় ভীম ক্রয় করেন এবং বিকাশে ২ হাজার টাকা পরিশোধ করেন। তবে সোহেল বিষয়টি অস্বীকার করেছেন। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর বলেন, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓