1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

পিরোজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মিডিয়া ব্রিফিং

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন এবং করণীয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন। সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার এবং জ্যেষ্ঠ সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন। এসময় গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা ও বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, যা রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বিভিন্ন ইউনিয়নের সফল চারজন পুরুষ ও আটজন গ্রামীণ নারী প্রযুক্তি-নির্ভর সহিংসতার অভিজ্ঞতা ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। শেষে প্রযুক্তি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓