1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইন্দুরকানিতে বিয়ের দাবিতে ৯ দিন ধরে প্রেমিকের বাড়িতে হিন্দু তরুনীর অনশন

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে এক হিন্দু তরুণী প্রেমিকের বাড়িতে টানা নয় দিন ধরে অনশন করছেন। ঘটনাটি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামের নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা মণ্ডল (২৬) দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ইন্দুরকানীর চর-সাউদখালী গ্রামের কবির হাওলাদারের ছেলে আলী হাওলাদার (১৭)-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।সম্পর্কের দুই মাস পর আলীর বিয়ের আশ্বাসে সঞ্চিতা আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আলী তার কাছ থেকে এক লাখ টাকা নেন এবং ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে তোলেন। পরবর্তীতে পরিবারের অনীহায় বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আলী ভারতে চলে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন।কোনো উপায় না পেয়ে গত ১ নভেম্বর বিকেল থেকে সঞ্চিতা প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।অনশনরত সঞ্চিতা মণ্ডল জানান, তিনি একটি এনজিওতে চাকরি করেন। ফেসবুকে আলীর সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আলী টাকা নিয়েছেন। পরে ভারতে পালিয়ে গেলে তাকে দেশে ফেরাতে বিকাশে বিশ হাজার টাকা পাঠান। এখন বিয়ে না হলে জীবনের কোনো অর্থ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।আলীর মা রেশমা বেগম সাগরকন্যাকে বলেন, ছেলে এখন ভারতে আছে, যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি সত্য হলে তা বিবেচনা করা হবে। তবে আলীর ভারতীয় ফোন নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓