1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

শিক্ষকদের কর্মবিরতি গলাচিপায় ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের ৯ শ ১২ জন সহকারী শিক্ষক কর্মবিরতি পালন করছেন। দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। ফলে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।গলাচিপা উপজেলার শিক্ষক বলেন, আমরা দশম গ্রেডের বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গলাচিপা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছি। আমাদেরগলাচিপা থেকে প্রায় শতাধিক শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকায় আছেন দাবি আদায় না করা পর্যন্ত আর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন না না।গলাচিপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, আমাদের দাবিগুলো সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে ঘোষণা না আসা পর্যন্ত এলাকায় এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓