1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে জেলা প্রশাসক আশরাফুল আলম খানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে শহরের টাউন ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র- ছাত্রীসহ সাধারণ জনসাধারণ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও প্রশাসনিক সেবার মান উন্নয়নসহ জেলাজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাঁদের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে পিরোজপুরের জেলা প্রশাসক পদে বহাল রাখা হোক।মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক রেজাউল হক রিয়াজ, পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সমাজসেবক আফজাল হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম বাবু, সমাজসেবক আলিফ আহমেদ রাজিব, টিম পজিটিভ পিরোজপুর সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, ব্যবসায়ী মো. আসলাম শেখ, শ্রমিক নেতা রাজ্জাক ফকির ও সোহেল শেখ। শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষে কর্মসূচি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓