1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

মুন্সীগঞ্জে দুই বেকারীর মালিককে ২৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই বেকারীর মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(১৯ নভেম্বর) দুপুর একটা হতে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় আল মদিনা বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বাটার বন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য প্রস্তুত করায় বেকারির মালিক মোহাম্মদ রুবেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও তুলি বেকারিতে কেক, বিস্কুট, পাউরুটি প্রস্তুত করা হচ্ছে কিন্তু উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এমআরপি উল্লেখ করা হচ্ছে না। এ অপরাধে বেকারির ম্যানেজার মোহাম্মদ হাসানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, সিরাজদিখান বাজারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় দুই বেকারীর মালিককে জরিমানা করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓