1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

নেছারাবাদে নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ নভেম্বর) উপজেলার জগন্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্প উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের চোখের সুস্বাস্থ্য রক্ষায় গত এক মাস ধরে জেলার তিনটি উপজেলার নয়টি স্কুলে ৩ হাজারের বেশি শিক্ষার্থীর চোখ পরীক্ষা, ৯৫০ জনকে চশমা এবং ৭৫০ জনকে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়েছে।শিগগিরই নেছারাবাদের সব বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. সাব্বির আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓