1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে টিএফজিবিভি প্রতিরোধে গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে দিনব্যাপি গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত।বৃহস্পতিবার (২০ নভেম্বর) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণউন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। কর্মশালাটি সঞ্চালনা করেন গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।বক্তারা বলেন, ভুয়া আইডি ব্যবহার, ছবি বিকৃতি, সাইবার স্টকিংসহ অনলাইন সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা নারীদের ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়েরের পদ্ধতি প্রচার এবং স্কুল-কলেজে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দেন। গণমাধ্যম প্রতিনিধিরা নৈতিক সাংবাদিকতা অনুসরণ, ভিকটিম ব্লেমিং পরিহার এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। কর্মশালায় ডিজিটাল সহিংসতার ধরন, সাইবার আইনের প্রয়োগ ও ভিকটিম সাপোর্ট নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓