1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

পটুয়াখালীর নিজ এলাকায় নুরুল হক নুরের গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) নিজ এলাকায় গণসংযোগ ও জনসভা করছেন ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার দুপুরে গলাচিপা পৌর শহরে ওয়াবদা, সদর রোড গণসংযোগ করেছন। এ সময় তিনি ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন ভোটারদের কাছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের গলাচিপা আগমনে পৌরসভার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এবং ট্রাক প্রতীকের স্লোগানের আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে। বিকেলে কলাগাছি ইউনিয়নে জনসভা করেন এ সময় তিনি বলেন কারো সাথে জোট হোক বা না হোক, আগামী নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন।তিনি আরো বলেন আগামী নির্বাচন হবে এক ঐতিহাসিক নির্বাচন,এর মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকারের গলাচিপা উপজেলা আহ্বায়ক মো.হাফিজুর রহমান মাস্টার, গণ অধিকার পরিষদের সদস্যসচিব মো.জাকির হোসেন মুন্সি,উপজেলা গণ অধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাস্টার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্যসচিব মো. আবুল হোসেন সহ অন্য অধিকারের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓