1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গজারিয়া গ্রামবাসীকে গুলি করে পালিয়ে গেল পাঁচ ডাকাত অস্ত্রসহ আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দেশীয় অস্ত্রসহ রবিন (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটক রবিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।স্থানীয়রা জানান, মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত ভাষারচর এলাকার নদীপথে ঢুকে পড়ে। ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। এসময় একজন যুবক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।গুলিবর্ষণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও গ্রামবাসীরা পিছু হটেনি। তারা সংগঠিত হয়ে ট্রলারটি ঘেরাও করে। পরে ধাওয়া খেয়ে পাঁচজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলতে সক্ষম হয় স্থানীয়রা। আটক যুবকের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড শটগানের গুলি, পিস্তল সদৃশ ম্যাচ লাইট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে আটক রবিন জানান, নদীতে বালুবাহী জাহাজ ও জেলেদের নৌকায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা সকালে বের হয়। দীর্ঘদিন ধরে নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলেও সে স্বীকার করে।তবে অভিযোগ অস্বীকার করে জিতু রাঢ়ী বলেন, আমি নারায়ণগঞ্জে থাকি। এ ব্যাপারে জানার পর আমার লোকজনকে জিজ্ঞেস করেছি, এরা আমার লোক নয়। আমি এ ধরনের কোনো কাজে জড়িত নই।এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবক ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও একটি ইঞ্জিন চালিত ট্রলার থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓