1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের ২০২৫–২০২৭ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরে কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন। ঘোষিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান (নিউজ টুয়েন্টিফোর ডটকম/দৈনিক বাংলাদেশ সমাচার)। সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান (সময়ের কণ্ঠস্বর/মতলব টুডে), সহ-সভাপতি মোহাম্মদ দৌলত হোসেন আবির (স্বদেশ টিভি)। সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মায়া’জ (টুডে টাইমস), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক (যায়যায়দিন)। সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ শামীম মিয়াজী (দৈনিক ডেসটিনি/দৈনিক চাঁদপুর দিগন্ত), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান সরকার (দৈনিক বাংলার অধিকার/ আজকের প্রবাহ)। প্রচার সম্পাদক মোঃ রাজিব সৈয়াল (প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক গাজী এমদাদুল মানিক (প্রিয় চাঁদপুর), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আফজাল খান (চাঁদপুর নিউজ টিভি), অর্থ বিষয়ক সম্পাদক তানজির আহমেদ তফাদার সানি (নাগরিক এক্সপ্রেস) এবং তথ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফ মিলন (মতলব বার্তা)। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আবুল মনসুর আব্দুল হালিম (প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকম), আশেক মাহমুদ সংগ্রাম (কালের কথা), ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম (প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকম), জাহিদ হাসান (বিশ্বাসী কণ্ঠ) এবং মোঃ মাহফুজ আলম (কৃষাণ মাঝি)। নতুন কমিটি গঠনের মাধ্যমে মতলব উত্তর অনলাইন প্রেসক্লাব আগামীতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓