1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে উপজেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ‘নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠী পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ‘নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট’ এর উদ্বোধন করা হয়।উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমন, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি প্রেসকাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু। বক্তারা নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের সার্বিক সফলতা কামনা করে বলেন, এই প্রতিষ্ঠান থেকে গড়ে উঠবে উপজেলার শিক্ষিত ও সচেতন জাতি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন,উপজেলায় একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছি। অনেক প্রতিকূলতা অতিক্রম করে আজ উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। ইতোমধ্যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালু করা হয়েছে এবং আগামী জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। আমি যেখানেই থাকি,এখানকার অগ্রগতি নিয়মিত খোঁজখবর রাখব। স্বরূপকাঠিতে আধুনিক শিক্ষার মানদণ্ড হিসেবে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”উদ্বোধনী অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক – শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓