1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তালিকা প্রকাশ করা হয়।এ সময় দলটির নেতারা বলেন, এবারের মনোনয়ন বাছাইয়ে “নতুন ধারা ও যোগ্য নেতৃত্ব” প্রাধান্য পেয়েছে।ঘোষিত তালিকায় মুন্সীগঞ্জের দুটি আসনেও মনোনীত প্রার্থীদের নাম রয়েছে। মুন্সীগঞ্জ–১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। অন্যদিকে মুন্সিগঞ্জ–২ (টংগিবাড়ী–লৌহজং) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে সংগঠনের কর্মকাণ্ড সক্রিয়ভাবে পরিচালনার স্বীকৃতি হিসেবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান দলীয় সংশ্লিষ্টরা।এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, এবার মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারভিত্তিক রাজনীতির প্রচলিত ধারা থেকে বের হয়ে “রাষ্ট্র সংস্কারধর্মী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের” অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে প্রার্থীদের তালিকায় তরুণদের উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বলে দাবি তাদের।গত ৬ নভেম্বর দলটি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। প্রয়োজনে সময় বাড়িয়ে তা ২০ নভেম্বর পর্যন্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ে মোট ১ হাজার ৪৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন, যা এনসিপির ইতিহাসে অন্যতম বেশি বলে উল্লেখ করেন নেতারা।তাদের ভাষায়, “মনোনয়ন প্রত্যাশীদের এই সাড়া দলটির প্রতি জনআস্থার নতুন বার্তা বহন করে।”পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব জানায়, ঘোষিত ১২৫ আসনের পাশাপাশি বাকি আসনগুলোর মনোনয়নও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তরুণ নেতৃত্বকে সামনে রেখে ইস্যুভিত্তিক রাজনীতিকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোই এবারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓