1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর উদ্যোগে পিরোজপুরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান।শনিবার (১০ জানুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর উদ্যোগে পিরোজপুর শহরের বলাকা ক্লাব সংলগ্ন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।প্রধান অতিথি বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদান ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তাই নয়, সম্মাননা স্মারক তাদের মনে দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রতিদিন তা চোখে পড়লে তারা আরও ভালো করার প্রেরণা পাবে এবং যারা তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ তৈরি হবে।অনুষ্ঠানে ২০২৫ সালে জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত মোট ১৪৯ জন মেধাবী ছাত্রছাত্রীর মাঝে ৬ লাখ ২০ হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে অনুষ্ঠানের দিন ৪৫ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৮৭ হাজার টাকা বিতরণ করা হয়। অবশিষ্ট শিক্ষাবৃত্তির অর্থ আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫ জন মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেককে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা করে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত করিম, অদ্বৈত বিশ্বাস (উপ-পরিচালক,মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, প্রধান কার্যালয়, ঢাকা), এস এম আব্দুছ ছালাম (সহকারী পরিচালক, অ্যাডমিন), রতন অধিকারী (আঞ্চলিক ব্যবস্থাপক, খুলনা অঞ্চল), মো. আল আমিন (উপ-আঞ্চলিক ব্যবস্থাপক, বাগেরহাট অঞ্চল), পিয়ুষ কান্তি মন্ডল (শাখা ব্যবস্থাপক, পিরোজপুর) এবং আব্দুল্লাহ আল মামুন (আঞ্চলিক হিসাবরক্ষক)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি শিল্পী গুলু হাসান, কবি ও সাংবাদিক শাহানেওয়াজ সুমন, সিনিয়র সাংবাদিক হাসান মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓