1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পিরোজপুর আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র আল রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা দাবি করেন, ডা. শফিকুর রহমানের এই সফর পিরোজপুরবাসীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে এবং আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এটি আমরা বিশ্বাস করি। একটি মহল পরিকল্পিতভাবে আমীরে জামায়াতের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓