1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভায় পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী, সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি মো. নূর হক নূর বলেছেন, ঘোড়া প্রতীক স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নূর। বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর পর থেকেই গলাচিপা ও দশমিনা উপজেলার ট্রাক মার্কার সমর্থক নারী-পুরুষ সমাবেশস্থলে জড়ো হয়ে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি মো. গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া, সদস্য সচিব মো. আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোসা. আনোয়ারা শাজাহান খান, সাবেক যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইখতিয়ার কবিরসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।জনসভায় নূর বলেন, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। ব্যক্তিগত বিলাসী জীবন যাপনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থ বিসর্জন দেননি। নির্বাচনী প্রচারণার শুরু থেকে সবার কাছে পৌঁছাতে না পারায় তিনি ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।তিনি আরও বলেন, পটুয়াখালী –৩ আসনের গলাচিপা ও দশমিনা এলাকার উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতেই। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে সকল দলের সমার্থক নিয়ে বিজয় মিছিল করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।এ সময় ভিপি নূরের সহধর্মিণী ও স্কুল শিক্ষিকা মোসা. মারিয়া উপস্থিত থেকে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তবে সাধারণ মানুষের ভালোবাসায় আজ এই মঞ্চে এসেছেন। প্রয়োজনে নিজের চাকরি হারানোর ঝুঁকি নিয়েও জনগণের ভাগ্য উন্নয়নের পাশে থাকতে তিনি প্রস্তুত। সমাবেশ শেষে ভিপি নূরের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে বিশাল মিছিল বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓