1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা

গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় জরুরি সংবাদ সম্মেলন করছেন উপজেলা বিএনপি। দুপুর ১২:৩০ মিনিটের সময় উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান বলেন, পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া) সমর্থক আমাদের (ট্রাক) সমর্থকদের উপর হামলা করে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ সকল হামলার প্রেক্ষিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্দা সোহরাব হোসেনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ সকল হামলার তদন্ত করবে এবং পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিবে। নির্বাচন শেষ আমাদের মধ্যে এখন কোনো মতভেদ নেই। আমরা সবাই তারেক রহমানের দল। আমরা সবাই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কোন ব্যক্তির দায় দল নিবে না। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্বাচনের পরে ট্রাক মার্কার সমর্থন করার কারণে হামলা করা হয়েছে। চরবিশ্বাস ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল বেগম ও নবম শ্রেণীর ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে বাকের বিশ্বাস, মামুন বিশ্বাস ও মহসিন বিশ্বাসের নেতৃত্বে। তারা এখন বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন। এ রকম অসংখ্য ঘটনা ঘটিছে।এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি কিংবা গণঅধিকার আমরা কিছুই বুঝিনা যারা সন্ত্রাসী যাদের দিয়ে গলাচিপা দশমিনার পরিবেশ নষ্ট হবে তাদেরকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় উপস্হিত ছিলেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব সাহেব আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓