1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মো. রমজান হাওলাদার মিঠুন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্ব আমরাজুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই রাতে ভুক্তভোগীর মা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রমজান হাওলাদার মিঠুন ওই গ্রামের লিটন হাওলাদারের পুত্র।মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ভুক্তভোগী তরুণী তার বাড়ির সামনে হাঁটছিলেন।এসময় রমজান হাওলাদার মিঠুন তার স্ত্রী ঘরে না থাকায় সুযোগ বুঝে ইশারা করে তরুণীকে তার ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করেন। পরে ওই প্রতিবন্ধী তরুণী তার মাকে ইশারায় বিষয়টি জানান। রাতে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে রমজান হাওলাদার মিঠুনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, ভুক্তভোগী প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন।অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।এবং ভুক্তভোগীকে জেলা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓