1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী  আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

      

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায় কে গ্রেফতার  করেছে থানা পুলিশ।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর  উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, আটকৃত দুই ব্যক্তির বহন করা কালো রঙের দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৪ কেজি করে গাঁজা রাখা ছিল।আটকৃতরা হল—আব্দুল কাইয়ুম (৩৮), পিতা মৃত আব্দুস শহীদ, গ্রাম ছয়সিঁড়ি, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ এবং সেলিম মিয়া (৪৫), পিতা মৃত কালু মিয়া, গ্রাম ভাইটকান্দি, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ।পুলিশ আরও জানায়, আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি মাদক মামলা রয়েছে।এ বিষয় জানতে চাইলে  ফুলপুর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ রাশেদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবারই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓