1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন  নাজিরপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিরোধী মানববন্ধন কাউখালীতে কৃষকদের মধ্যে নারিকেল চারা বিতরণ মঠবাড়িয়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার

স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের কর্মচারি মো. আমানুল্লাহ বাহাদুর স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নেওয়ার আবেদন দেওয়ার পরও একই পদে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন পদ্ধডুবি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের কর্মচারি আমানুল্লাহ বাহাদুর ২০২২সালে উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচন করার জন্য তিনি পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে ২০২২ সালের ৯ মে থেকে চাকরি হতে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার জন্য ওই বছরের ৯ এপ্রিল কতৃপক্ষের বরাবর আবেদন করেন। তবে ওই নির্বাচনে তিনি বিশ ভোটের ব্যবধানে পরাজিত হন। তার স্বেচ্ছায় অব্যহতি নেওয়া পত্রটি ২২ সালের এপ্রিলের ৯তারিখ গ্রহণ করে অনুমোদন প্রদান করেন নাজিরপুরের তৎকালীন ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মশিউর রহমান। তার অব্যহতির আবেদন পত্র ওই কর্মকর্তা গ্রহণের পরও ওই ব্যক্তি এখনও একই পদে চাকরি করছেন। সরকারি নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় অব্যহতির আবেদন করলে এবং তা গ্রহণ ও অনুমোদনের পর তার চাকরি বহাল থাকার কথা নয়। অথচ এই ক্ষেত্রে অব্যহতি পত্র গ্রহণের পরও চাকরি অব্যাহত থাকার ঘটনাকে ঘিরে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
এবিষয়ে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নেয়া মো. আমানুল্লাহ বাহাদুর এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দিয়ে তার মোবাইলটি বন্ধ করে রাখেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, এটা অনেক আগের ঘটনা। আমরা আবেদনপত্র গ্রহণ করি, কিন্তু সরাসরি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আবেদনপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভালো বলতে পারবেন। তবে তিনি জানান, যদি কেউ স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে থাকে এবং সেটি গৃহীত হয়, তাহলে তার পুনরায় চাকরিতে ফিরে আসার সুযোগ থাকার কথা নয়। বিষয়টি খোঁজ নিয়ে বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓